ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজবেকিস্তানের কাছে হারের পর যা বললেন মনিকা চাকমা ঈদের ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ১২ মার্চ পর্যন্ত খোলা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিস মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিমানের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ইরান-ইসরায়েল সংঘাত: হরমুজ প্রণালীর অচলাবস্থা, তেলের বাজারে অস্থিরতা যাকাতের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান দুই আসনের উপ-নির্বাচন, ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামবেন প্রার্থীরা

ঈদের ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দীর্ঘ ছুটির সময়েও যাতে গ্রাহকদের আর্থিক লেনদেনে কোনো ধরনের সমস্যা না হয়, সে লক্ষ্যেই দেশের সব তফসিলি ব্যাংককে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। এতে বলা হয়েছে, ঈদের ছুটির সময় গ্রাহকরা যাতে নির্বিঘ্নে ব্যাংকিং সেবা নিতে পারেন, সেজন্য ব্যাংকগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।

নির্দেশনায় বলা হয়, এটিএম বুথগুলোতে সার্বক্ষণিক সেবা সচল রাখতে হবে এবং কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে হবে। পাশাপাশি প্রতিটি বুথে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সার্বক্ষণিক পাহারাদারসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে হবে।

পয়েন্ট অব সেল (পিওএস) সেবার ক্ষেত্রেও সার্বক্ষণিক কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে ব্যাংকগুলোকে উদ্যোগ নিতে বলা হয়েছে। ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ছুটির পুরো সময় জুড়ে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে এবং ইলেকট্রনিক পদ্ধতিতে পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক করতে প্রচার-প্রচারণা চালাতে বলা হয়েছে। প্রয়োজনে গ্রাহকদের সহায়তায় সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি আগামী ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে। এর ফলে এবার সরকারি ও বেসরকারি অফিসে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ঈদের ছুটি থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উজবেকিস্তানের কাছে হারের পর যা বললেন মনিকা চাকমা

ঈদের ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

আপডেট সময় ০৭:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬