ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তাঁর জানাজার দিন বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে এক দিনের সাধারণ ছুটি থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আগামী ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি, এই তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পাশাপাশি তাঁর নামাজে জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি শোক পালনের সব কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, নামাজে জানাজাসহ শোককালীন সব কার্যক্রম শান্তিপূর্ণ ও মর্যাদার সঙ্গে পালনের জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির এক “পরম মহিমান্বিত ব্যক্তিত্ব” হিসেবে উল্লেখ করে বলেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে।

তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বহুবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং জনগণকে মুক্তির প্রেরণা জুগিয়েছে।

খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণমুখী নেতৃত্ব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল অবস্থান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এমন একজন দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

শোকাবহ এই সময়ে জাতির প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আসুন আমরা সবাই মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং এই কঠিন সময়ে জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকি।

তিনি আরও বলেন, শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

আপডেট সময় ০১:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫