ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ঐতিহ্য হারিয়ে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়াশিল্প চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা

চিফ প্রসিকিউটর পদে তাজুল ইসলামকে সরানোর গুঞ্জন, আলোচনায় আমিনুল ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কে সরিয়ে নতুন নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার ভাবছে, এমন গুঞ্জন ঘিরে আইনাঙ্গন ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রসিকিউটর জানিয়েছেন, তাকে সরানোর প্রক্রিয়া চলছে। সম্ভাব্য নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আলোচনায় রয়েছে আইনজীবী আমিনুল ইসলাম এর নাম। তিনি একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতির মামলায় আইনজীবী দলের সদস্য ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর থেকেই প্রসিকিউশন টিমে রদবদলের গুঞ্জন চলছিল। রোববার রাতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এর এক ফেসবুক পোস্টের পর আলোচনা আরও জোরালো হয়। তিনি দাবি করেন, সরকার নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং তাজুল ইসলামের পরিবর্তে আমিনুল ইসলামকে বিবেচনা করা হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় এবং একই বছরের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নেতৃত্বে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের ২৪টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে, যার মধ্যে কয়েকটির রায় ইতোমধ্যে ঘোষণা হয়েছে।

সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে এবং চলবে বলে তারা আশা করছেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :

নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চিফ প্রসিকিউটর পদে তাজুল ইসলামকে সরানোর গুঞ্জন, আলোচনায় আমিনুল ইসলাম

আপডেট সময় ১০:৫০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬