ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই একদিনে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ইরান ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে, অন্যটি হরমুজ প্রণালির কাছাকাছি সাগরে বিধ্বস্ত হয়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার ইরানের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। এতে থাকা দুই ক্রুর একজনকে জীবিত উদ্ধার করা হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে মার্কিন বাহিনী অভিযান চালাচ্ছে।

প্রায় একই সময়ে হরমুজ প্রণালির নিকটবর্তী পারস্য উপসাগরে একটি এ-১০ ‘ওয়ার্থগ’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

সামরিক বিশ্লেষকদের মতে, এ-১০ ওয়ার্থগ সাধারণত স্থলভিত্তিক ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, এটি হরমুজ অঞ্চলে কোনো অভিযানে অংশ নিয়েছিল।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ঘটনাগুলো সম্পর্কে অবহিত করা হয়েছে। মুখপাত্র ক্যারোলিন লেভিট সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেন।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এফ-১৫ যুদ্ধবিমানের উদ্ধার হওয়া ক্রু সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ অপর সদস্যের সন্ধানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এফ-১৫ যুদ্ধবিমানে সাধারণত দুজন ক্রু থাকেন, একজন পাইলট এবং অন্যজন অস্ত্র সিস্টেম অফিসার।

ঘটনাগুলোর প্রেক্ষিতে হরমুজ প্রণালি ও আশপাশের অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা

আপডেট সময় ১১:২৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬