ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিলের কোনো সম্পর্ক নেই। তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর নীতিপত্র, যা বাস্তবায়নের জন্য সংসদই যথেষ্ট।

শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, “জুলাই সনদ কার্যকর হবে কি না, তা গণভোটের ওপর নির্ভরশীল নয়। এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও দিকনির্দেশনাও এর ভেতরেই উল্লেখ রয়েছে। ফলে গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে—এ ধরনের বক্তব্য বিভ্রান্তিকর।”

তিনি আরও বলেন, জুলাই সনদকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ছাত্র-জনতার আন্দোলনের ফসল। এটি সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়নের কথা উল্লেখ আছে বলেও জানান তিনি।

জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশ এখনো তা সহনীয় পর্যায়ে রেখেছে। তবে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, কিছু অসাধু চক্র অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুত করছে, যা বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।

তিনি সতর্ক করে বলেন, “প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনের আওতায় কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খাল-নদী খনন এবং দখলমুক্ত করা জরুরি। তিনি জানান, যেই হোক না কেন, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আরও জানান, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নিতে পারেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬