ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

সৌদির তেল শোধনাগারে হামলার অভিযোগ, আগুন নেভানো হলেও কার্যক্রম স্থগিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো এর অধীন রাস তানুরা শোধনাগারে হামলার অভিযোগ উঠেছে ইরান এর বিরুদ্ধে। হামলার পর শোধনাগারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নিরাপত্তাজনিত কারণে আপাতত শোধনাগারটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দূর থেকে শোধনাগার এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ভাইরাল হওয়া কয়েকটি ফুটেজে দাবি করা হয়েছে, রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে এ ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে হামলার প্রকৃতি, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দায়ীদের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, যদি হামলার অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

সৌদির তেল শোধনাগারে হামলার অভিযোগ, আগুন নেভানো হলেও কার্যক্রম স্থগিত

আপডেট সময় ০৪:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬