ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যে সাড়ে ৩ হাজার মেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। প্রায় সাড়ে ৩ হাজার মেরিন সেনা নিয়ে অঞ্চলটিতে নতুন করে মোতায়েন করা হয়েছে, যাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নির্দেশ পেলেই তারা অভিযানে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার (২৮ মার্চ) জানায়, ইউএসএস ত্রিপোলি নামের উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজে করে এসব মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে আনা হয়েছে। শুক্রবার জাহাজটি নির্ধারিত অপারেশন এলাকায় পৌঁছেছে। যুদ্ধজাহাজটির সঙ্গে রয়েছে পরিবহন বিমান, কৌশলগত আক্রমণকারী বিমান এবং যুদ্ধবিমান- যেগুলো স্বল্প সময়ের মধ্যেই যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মেরিনসহ প্রায় ৫০ হাজার মার্কিন সেনা এ অঞ্চলে অবস্থান করছে। এছাড়া ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের আরও প্রায় এক হাজার সেনা মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

এদিকে আকাশ ও নৌপথের পাশাপাশি সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা, যাতে প্রেসিডেন্ট প্রয়োজন অনুযায়ী সর্বোত্তম সিদ্ধান্ত নিতে পারেন। তবে পরিকল্পনা করা মানেই স্থল হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে- এমনটি নয়।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত স্থল অভিযান অনুমোদন করবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি সেনা মোতায়েন নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। পরিস্থিতির পরবর্তী গতিপ্রকৃতির দিকে এখন নজর রাখছে বিশ্ববাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

মধ্যপ্রাচ্যে সাড়ে ৩ হাজার মেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১২:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬