ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ঐতিহ্য হারিয়ে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়াশিল্প চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা

আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে দেশের পশুর হাটে নানা আকর্ষণের ভিড় থাকলেও সবার নজর কেড়ে নিয়েছে নারায়ণগঞ্জের এক ব্যতিক্রমী মহিষ- নাম তার ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল গোলাপি মহিষটি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স সম্প্রতি এই মহিষটিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে একে বলা হয়েছে ঈদকে ঘিরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত পশুগুলোর একটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে সাধারণত কালো রঙের মহিষই বেশি দেখা যায়। কিন্তু এই এলবিনো জাতের মহিষটির গায়ের রং হালকা গোলাপি, যা সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে।

তবে সবচেয়ে বেশি কৌতূহলের জন্ম দিয়েছে এর কপালের লালচে-সোনালি চুল। অনেকেই বলছেন, এই চুলের ধরন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর স্বাক্ষরধর্মী হেয়ারস্টাইলের সঙ্গে মিল রয়েছে। আর সেই মিল থেকেই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ রাখা এই মহিষটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ। কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে খুব অল্প সময়েই এটি হয়ে উঠেছে এক ‘সেলিব্রিটি পশু’।

শুধু রয়টার্স-ই নয়, ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট ও দ্য টেলিগ্রাফ, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও নিউজ এইট্টিন-সহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে এই মহিষটি। আন্তর্জাতিক পর্যায়ে এমন আলোচনায় আসায় খামার সংশ্লিষ্টদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।

খামারের মালিক জিয়াউদ্দিন জানান, মজার ছলেই তার ছোট ভাই মহিষটির চুল দেখে ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে এই নাম দিয়েছিলেন। কিন্তু সেই নামই যে একসময় বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠবে, তা তারা কল্পনাও করেননি।

বাংলাদেশে কোরবানির ঈদকে কেন্দ্র করে বড় বা ব্যতিক্রমী পশুর নাম জনপ্রিয় ব্যক্তিদের নামে রাখার প্রবণতা এখন বাড়ছে। তবে এবারের ঈদে সব আকর্ষণকে ছাপিয়ে গেছে নারায়ণগঞ্জের এই গোলাপি মহিষ- যা ইতোমধ্যেই দেশ-বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নতুন কথা/এসআর

নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

আপডেট সময় ০৫:৩৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬