ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

অবিলম্বে বৈঠকে আইএইএ: ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা ঘিরে উত্তেজনা

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। আজ সোমবার সংস্থাটির ভিয়েনা সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্বে আণবিক শক্তি ব্যবস্থাপনায় নজরদারির দায়িত্বে থাকা আইএইএর বোর্ড অব গভর্নরসের এই বৈঠক ডাকা হয়েছে ইরানের অনুরোধে। এতে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন ও ভেনেজুয়েলা।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে ইরান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করতে চেয়েছিল। তবে এতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হয়। সে কারণে ইরান এখন একটি সাধারণ বিবৃতি দেওয়ার কৌশল নিয়েছে, যেখানে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানানো হবে।

ইরান স্পষ্টভাবে বলেছে, আইএইএর বোর্ড অব গভর্নরদের উচিত ইসরায়েলের সামরিক আগ্রাসনের কড়া প্রতিবাদ জানানো। তবে বৈঠকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলবিরোধী কোনো প্রস্তাব গৃহীত হবে কি না- তা এখনও স্পষ্ট নয়।

এই মুহূর্তে অঞ্চলজুড়ে উত্তেজনা তুঙ্গে। যদিও এই বৈঠক থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে তাৎক্ষণিক কোনো যুদ্ধবিরতি বা উত্তেজনা প্রশমনের আভাস মেলেনি। বরং বৈঠকটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তোলার কূটনৈতিক একটি প্রচেষ্টা বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

আইএইএর পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে পর্যবেক্ষকেরা মনে করছেন, ইরানকে একঘরে করতে আগ্রহী পশ্চিমা জোটের মধ্যে মতভিন্নতা দেখা দিলে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে।

উল্লেখ্য, ইসরায়েল দাবি করে আসছে, ইরানের পারমাণবিক কর্মসূচি আসলে গোপন অস্ত্র তৈরির প্রচেষ্টা। যদিও ইরান তা বরাবরই অস্বীকার করে বলছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

বিশ্ব রাজনীতির নজর এখন ভিয়েনায় অনুষ্ঠিতব্য এই বৈঠকের দিকেই।

নতুন কথা/এএস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

অবিলম্বে বৈঠকে আইএইএ: ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা ঘিরে উত্তেজনা

আপডেট সময় ০৯:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫