ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৬ হাজার ৬০১ জন হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৩৬ হাজার ৬০১ জন হাজি ফিরে এসেছেন বাংলাদেশে।

শুক্রবার (২০ জুন) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনটি প্রস্তুত করা হয়েছে এয়ারলাইনস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব) এবং হজ হেল্প ডেস্কের সমন্বয়ে।

হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩১ হাজার ৫৯৫ জন হাজি।

হজ শেষে এ পর্যন্ত ৯৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪ হাজার ১৮২ জন হাজিকে, সৌদি এয়ারলাইনস ১৫ হাজার ৪৫৮ জনকে এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৬ হাজার ৯৬১ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।

এদিকে, চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ৩৬ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী। মারা যাওয়া হাজিদের মধ্যে ২৩ জন মক্কায়, ১১ জন মদিনায়, একজন আরাফায় এবং একজন জেদ্দায় মৃত্যুবরণ করেছেন।

হজ পালনের সময় অসুস্থ হয়ে সৌদি আরবের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৭০ জন হাজি। এখনো চিকিৎসাধীন আছেন ২৫ জন।

উল্লেখ্য, বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি ছিল ৩১ মে। দেশে ফেরার প্রথম ফিরতি ফ্লাইটটি আসে ১০ জুন। হাজিদের শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ১০ জুলাই।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে আসা হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। হজযাত্রী ও তাদের স্বজনদের সহযোগিতার আহ্বান জানিয়েছে হজ হেল্প ডেস্ক।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৬ হাজার ৬০১ জন হাজি

আপডেট সময় ০৪:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫