ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল কোন কৌশলে এগোতে পারে ইরান: বিশ্লেষকের চোখে সম্ভাব্য পাল্টা পরিকল্পনা অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী

অ্যাশেজে কামিন্সকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল অস্ট্রেলিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত জয়ের পর সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স যে ইঙ্গিত দিয়েছিলেন, শেষ পর্যন্ত সেটাই বাস্তব হলো। মেলবোর্নে আসন্ন বক্সিং ডে টেস্টের স্কোয়াডে রাখা হয়নি অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক ও পেস তারকা প্যাট কামিন্সকে। এমনকি সিডনিতে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজের শেষ টেস্টেও তাকে খেলানো হবে না, এ সিদ্ধান্ত নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

৩২ বছর বয়সী এই পেসারকে সিরিজের বাকি দুই ম্যাচে খেলাতে চায় না অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের লক্ষ্য পূরণ হয়ে যাওয়ায় কামিন্সকে নিয়ে আর কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।

চোটের কারণে অ্যাশেজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি কামিন্স। দীর্ঘ সাড়ে পাঁচ মাস মাঠের বাইরে থাকার পর ঝুঁকিপূর্ণ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি দলে ফেরেন। প্রত্যাবর্তনের ম্যাচ অ্যাডিলেড টেস্টেই ছয় উইকেট শিকার করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। তবে অধিনায়ক হিসেবে অ্যাশেজ সিরিজ নিশ্চিত করার পরই বাকি ম্যাচগুলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানান কামিন্স নিজেই।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বক্সিং ডে টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণার সময় প্রত্যাশিতভাবেই কামিন্সের নাম ছিল না।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বিষয়টি নিশ্চিত করে বলেন,“সিরিজের বাকি ম্যাচগুলোতে সে আর খেলবে না। ফেরার পর থেকেই আমরা বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। হ্যাঁ, কিছুটা ঝুঁকি আমরা নিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু সিরিজ জিতে গেছি, তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলা বা দীর্ঘমেয়াদে কঠিন পরিস্থিতিতে রাখা আমাদের উদ্দেশ্য নয়।”

কামিন্সের অনুপস্থিতিতে আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফিরেছেন স্টিভ স্মিথ। পেস আক্রমণে দলে ডাকা হয়েছে ঝাই রিচার্ডসনকে। আর অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা নাথান লায়নের জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার টড মার্ফি।

অ্যাশেজে শিরোপা নিশ্চিত করার পর মূল ক্রিকেটারদের ফিটনেস ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকেই অগ্রাধিকার দিচ্ছে অস্ট্রেলিয়া এ সিদ্ধান্ত তারই স্পষ্ট বার্তা দিচ্ছে।

নতুন কথা/এসআর

৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

অ্যাশেজে কামিন্সকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল অস্ট্রেলিয়া

আপডেট সময় ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫