ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ভুটানকে এক ডজন গোলে বিধ্বস্ত করার পর এবার চিরপ্রতিদ্বন্দ্বী শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখরায় অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে কিছুটা চাপ সৃষ্টি করে ভারত। প্রথম ১৫ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। মাঝমাঠে বল দখলে আধিপত্য প্রতিষ্ঠা করে ছন্দে ফেরে বাংলাদেশ দল।

খেলার ৩০ মিনিটে কাঙ্ক্ষিত লিড পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে দ্রুত আক্রমণে উঠে অর্পিতা বিশ্বাস দুর্দান্ত ফিনিশিংয়ে জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন। গোল হজমের পর ভারতের রক্ষণে চাপ আরও বাড়ায় বাংলাদেশ।

এর মাত্র ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। ৪০ মিনিটে ডান প্রান্ত দিয়ে তৃষ্ণা রানীর নিখুঁত ক্রসে বক্সের ভেতর থেকে আলপি আক্তার দারুণ টাচে বল জালে পাঠান। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ২-০ গোলের লিড নিয়ে।

বিরতির পর ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে ভারত। একের পর এক আক্রমণ চালালেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক ইয়ারজান বেগম ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো। বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন তিনি। রক্ষণে দৃঢ়তা দেখান বাংলাদেশের ডিফেন্ডাররাও।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। গোল ব্যবধান দাঁড়িয়েছে +১৪, যা তাদের টেবিলের শীর্ষে নিয়ে গেছে। এক ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

আজ নেপাল ও ভুটানের মধ্যকার ম্যাচটি ড্র হলেই এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের। এমন পরিস্থিতিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে।

বাংলাদেশ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ ও ফুটবল বিশ্লেষকদের মতে, এই দলটি শুধু টুর্নামেন্ট জয়ের লক্ষ্যেই নয়, ভবিষ্যৎ নারী ফুটবলের জন্যও বড় আশার বার্তা দিচ্ছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬