ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত বাক্যবিনিময়: পেশাদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান কোয়াবের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির সংবাদ সম্মেলনে উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংবাদ সম্মেলনে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে এক সিনিয়র ক্রীড়া সাংবাদিকের বাক্যবিনিময়ের ঘটনায় ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

গতকাল মঙ্গলবার মিরপুরে বিসিবির গ্রাউন্ডস কমিটির পক্ষ থেকে আগামী কয়েক মাসের মাঠ ও অবকাঠামোগত পরিকল্পনা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আনুষ্ঠানিক বক্তব্য শেষ হওয়ার পর প্রশ্নোত্তর পর্বে এক সিনিয়র সাংবাদিকের প্রশ্নের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খালেদ মাসুদ পাইলট। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত বাক্যবিনিময়ে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাইলট সংবাদ সম্মেলন ত্যাগ করেন। পুরো ঘটনাটি উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তাদের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।

এই ঘটনার পরদিন বুধবার কোয়াব এক বিবৃতিতে নিজেদের অবস্থান জানায়। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়, বিশেষ করে এমন একটি পরিবেশে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিবৃতিতে কোয়াব আরও উল্লেখ করে, ক্রিকেটাঙ্গনে মতভেদ কিংবা কঠিন প্রশ্ন থাকতেই পারে, তবে সেগুলো প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত। কোয়াবের ভাষ্য অনুযায়ী, ‘মতভেদ বা কঠিন প্রশ্ন থাকতেই পারে, কিন্তু তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব। ক্রিকেটে কোচ, বোর্ড কর্মকর্তা, ক্রীড়াবিদ, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিক সবার মর্যাদা ও সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ।’

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানায় ক্রিকেটারদের এই সংগঠন। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি সংশ্লিষ্ট সবাই এই ঘটনা থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনায় আরও দায়িত্বশীল, সম্মানজনক ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট হবেন। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।’

বিসিবির গুরুত্বপূর্ণ একটি কমিটির সংবাদ সম্মেলনে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ক্রীড়া অঙ্গনে পেশাদার আচরণ, সাংবাদিক-সংস্থার সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত বাক্যবিনিময়: পেশাদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান কোয়াবের

আপডেট সময় ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬