ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বড় ধাক্কা খেল ভারত। গ্রুপ-১ এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের ব্যবধানের পরাজয় ভারতের সেমিফাইনাল স্বপ্নকে জটিল করে দিয়েছে। এই হারের সঙ্গে নেট রানরেটও বড় ধাক্কা খেয়েছে ভারতের, যা এখন -৩.৮০০। ফলে পরের দুই ম্যাচ জিতলেও অন্য ম্যাচের ফলের ওপর ভারতের নির্ভরশীলতা থাকতে পারে।

দক্ষিণ আফ্রিকা গ্রুপের শীর্ষে অবস্থান করছে। তাদের পয়েন্ট ২ এবং নেট রানরেট +৩.৮০০। অপরদিকে ভারতের বাকি ম্যাচ দুটি যথাক্রমে ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ে এবং ১ মার্চ ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। দুই ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট দাঁড়াবে ৪।

তবে গ্রুপের অন্যান্য দলগুলোর পরিস্থিতির ওপরও নির্ভর করতে হবে ভারতকে। দক্ষিণ আফ্রিকা যদি বাকি দুই ম্যাচও জেতে, তবে ভারত দুই ম্যাচ জিতলেই ৪ পয়েন্টে সেমিফাইনালে উঠতে পারবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি হারে এবং ভারত দুই ম্যাচ জিতেও তিনটি দলের মধ্যে পয়েন্ট সমান হয়, তখন নেট রানরেটের ওপর নির্ভর করতে হবে।

প্রথম ম্যাচের হারের কারণে ভারতের নেট রানরেট বড় ধাক্কা খেয়েছে। ফলে পরের ম্যাচগুলো শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জেতার ওপরও নির্ভর করতে হবে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পয়েন্ট সমান হলে প্রথমে জয়ের সংখ্যা, এরপর নেট রানরেট, তারপর মুখোমুখি ম্যাচের ফল বিবেচনা করা হবে। সব সমান হলে আইসিসি র‌্যাঙ্কিং অনুযায়ী শেষ সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন, ভারতের জন্য এখন প্রতিটি বল ও প্রতিটি রান গুরুত্বপূর্ণ। সুপার এইট পর্বে প্রতিটি ম্যাচই কার্যত নকআউটের মতো। তাই ভারতের সামনে সমীকরণ স্পষ্ট, প্রথমে জয়, তারপর ব্যবধান; নইলে বিদায় নিশ্চিত।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

আপডেট সময় ০১:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬