ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আশুলিয়ায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, এক পরিবারের পাঁচজন দগ্ধ

সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ধসে পড়ে বাড়ির একটি দেয়াল এবং দগ্ধ হয়েছেন একই পরিবারের পাঁচ সদস্য। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিতপুর মন্ডল মার্কেটের বাধিয়ারপাড় এলাকায় জুয়েল আহমেদের মালিকানাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন- জাহানারা (৫০), জুয়েল (২২), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩) ও জহরুল (৩০)। তাদের মধ্যে জাহানারা বেগমের শরীরের ৬৮ শতাংশ পুড়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, সকালবেলা জাহানারা বেগম রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। চুলায় আগুন ধরানোর মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গ্যাস জমে থাকায় আগুনের সংস্পর্শে এসে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং দেয়াল ধসে পড়ে। এতে পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হন।

প্রাথমিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আসাফ-উদ-দৌলা রিজভী জানান, দগ্ধ পাঁচজনই গ্যাস বিস্ফোরণের শিকার হয়েছেন। তাদের অবস্থা বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু সায়েম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। রান্না শুরু করতে গিয়ে আগুন ধরলে বিস্ফোরণ ঘটে। গ্যাস সিলিন্ডারটি অক্ষত থাকলেও লিকেজের কারণে ঘরে গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে।”

এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় নিয়মিত লিকেজ পরীক্ষা এবং রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নতুন কথা/এএস

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

আশুলিয়ায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, এক পরিবারের পাঁচজন দগ্ধ

আপডেট সময় ০৪:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫