ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার বাসিন্দা আল আমিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার শরীরে হাম, নিউমোনিয়া এবং হৃদ্‌যন্ত্রজনিত জটিলতা (হার্ট ফেইলিওর) ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ভর্তির কয়েক দিন পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তিন দিন আগে তাকে রাজধানীর কোনো বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবারের পক্ষে তা সম্ভব হয়নি।

তিনি বলেন, “সম্ভবত আর্থিক সীমাবদ্ধতার কারণে পরিবার শিশুটিকে ঢাকায় নিতে পারেনি। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

চিকিৎসকদের মতে, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে এমন জটিল ক্ষেত্রে ঝুঁকি কিছুটা কমানো সম্ভব হতে পারে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬