ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী মাঠে নামবেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

দলীয় সূত্র জানায়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭—এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দীর্ঘদিন পর সরাসরি নির্বাচনী রাজনীতিতে তার অংশগ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ঢাকা-১৭ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনের আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুরসহ ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে। শনিবার থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই শুনানি কার্যক্রম শুরু করে কমিশন। অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথে আপিল শুনানি নেওয়া হচ্ছে। আপিল নম্বর অনুযায়ী শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং ধারাবাহিকভাবে শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে, শুনানির দিনভিত্তিক রায় নির্ধারিত তারিখেই বিতরণ করা হবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান

আপডেট সময় ০৮:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬