ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম- ৯ আসনে জামায়াত প্রার্থীর প্রার্থিতা বাতিল বহাল

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। নির্বাচন কমিশনে করা আপিল খারিজ হওয়ায় তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকল।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে ফজলুল হকের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন তার আবেদন নামঞ্জুর করে।

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব জটিলতার কারণে ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. জিয়াউদ্দীন।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় ফজলুল হক উল্লেখ করেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এবং গত ২৮ ডিসেম্বর নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, নাগরিকত্ব ত্যাগের বিষয়ে হলফনামায় উল্লেখ থাকলেও এর পক্ষে কোনো প্রামাণ্য নথিপত্র জমা দেওয়া হয়নি।

নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, কেবল হলফনামায় নাগরিকত্ব ত্যাগের ঘোষণা যথেষ্ট নয়। সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ থেকে নাগরিকত্ব ত্যাগের সনদ বা প্রাসঙ্গিক নথি না থাকায় প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচনা করা যায়নি।

ফলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখে নির্বাচন কমিশন ফজলুল হকের আপিল আবেদন খারিজ করে দেয়। এর মাধ্যমে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর এই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

চট্টগ্রাম- ৯ আসনে জামায়াত প্রার্থীর প্রার্থিতা বাতিল বহাল

আপডেট সময় ১২:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬