ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

মিঠামইনে নালা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

  • নতুন কথা ডেস্ক:
  • আপডেট সময় ০৫:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় একটি নালা থেকে গলাকাটা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মুতি মিয়া (৬৫)।

শনিবার ভোরে উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুতি মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের মৃত তুতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিকাজে যাওয়ার সময় স্থানীয় লোকজন নালার ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা মিঠামইন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

মিঠামইনে নালা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬