ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় গেলে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গড়ার অঙ্গীকার তারেক রহমানের ‘আমাদের টাকা নেই, সিরিজ খেলুন’, সাহায্য করেও ভারতের পক্ষে আফগানিস্তান: নাজাম শেঠি শাকিব খানকে নিয়ে প্রথম সিনেমা, অভিজ্ঞতা জানালেন তানজিন তিশা ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশ গঠনের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভূমিধস জয়ের পথে তাকাইচি: আগাম নির্বাচনে নিরঙ্কুশ আধিপত্য ক্ষমতাসীন এলডিপির ভোটের ঠিক ব্যয়ের চাপের কথা জানিয়ে ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না নতুন প্রজন্মের চেতনায় মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখতে হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস নাস্তায় দৈনন্দিন অভ্যাসে যেসব খাবার বদলালেই মিলবে বেশি পুষ্টি যৌন হয়রানির অভিযোগে বেরোবির দুই শিক্ষক সাময়িক বহিষ্কার নির্বাচনকে ‘পারফেক্ট’ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

ক্ষমতায় গেলে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গড়ার অঙ্গীকার তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে সরকার হবে জনগণের কাছে সম্পূর্ণ দায়বদ্ধ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে- এটি বিএনপির অঙ্গীকার।

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

তারেক রহমান বলেন, জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আপনারাই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। তাই জনগণের কাছে দায়বদ্ধ থাকাই আমাদের রাজনীতির মূল ভিত্তি।

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারির তথাকথিত নির্বাচনের সময় জনগণকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এবারের নির্বাচন জনগণের রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন, বলেন তিনি।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, আপনাদের কাছে আমার বিনীত আবেদন- ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব দেবেন। আর ১৩ তারিখ থেকে নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবেন। তারা দায়িত্ব ঠিকমতো পালন করছেন কি না, সেটি নিশ্চিত করার দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ।

রাষ্ট্র পরিচালনায় বিএনপির নীতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দলের মূল মন্ত্র হবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)- এর ন্যায়বিচারের আদর্শ অনুসরণ করা। জনগণের অধিকার রক্ষা, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে সরকারের প্রধান লক্ষ্য।

দলের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সাফল্যের ধারা অব্যাহত রাখতে দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ২০০১ সালে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও আমি সরকারে ছিলাম না। একজন কর্মী হিসেবে দেশজুড়ে ঘুরে জনগণের সমস্যা ও সম্ভাবনা বোঝার চেষ্টা করেছি। বিদেশে অবস্থানকালীন সময়েও দেশের মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আপনাদের ভালোবাসা, বিএনপির প্রতি আপনাদের আবেগ আমি গভীরভাবে উপলব্ধি করেছি। ১২ ফেব্রুয়ারি সেই ভালোবাসা প্রকাশের দিন।

অতীতের ভুল স্বীকার করে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার সময় অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়ে থাকতে পারে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চান তারা।

শেষে তিনি বলেন, দেশ, জনগণ ও পরিবারের কল্যাণে বিএনপির যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নের জন্য ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট ও সমর্থন চান তিনি।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় গেলে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গড়ার অঙ্গীকার তারেক রহমানের

ক্ষমতায় গেলে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গড়ার অঙ্গীকার তারেক রহমানের

আপডেট সময় ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬