ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

সাংবাদিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধান সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয়, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর হস্তক্ষেপ কাম্য নয়, কারণ এতে সাংবাদিকতার স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি থাকে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা এবং এই পেশার অভ্যন্তরীণ সংকট, বিরোধ বা সমস্যাগুলো পেশাজগতের নীতিমালার মধ্যেই সমাধান হওয়া উচিত। তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমকে জনগণ ও রাষ্ট্রের মধ্যকার গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে দেখে এবং এই দায়িত্ব পালনে সাংবাদিকদের নানা বাস্তব সমস্যার বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করছে।

সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, ওয়েজ বোর্ডকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে এবং এটিকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তাঁর মতে, সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত হলে গণমাধ্যম আরও স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করতে পারবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক নির্বাচনের অভিজ্ঞতা থেকে সরকার ও প্রশাসন গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করেছে। ভবিষ্যতে আরও নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা সুদৃঢ় করাই সরকারের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানের শেষে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং ১৯৫২ সালের ঐতিহাসিক আন্দোলনে অবদান রাখা নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানান। আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬