ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইফতারে ঘরেই তৈরি করুন মজাদার ফ্রুট কাস্টার্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ইফতারের সময় জিলাপি, পেঁয়াজু বা বেগুনির পাশাপাশি মাঝে মাঝে ভিন্ন স্বাদের মিষ্টি কিছু থাকলে খাবারের আনন্দ বাড়ে কয়েকগুণ। তেমনই একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু ডেজার্ট হলো ফ্রুট কাস্টার্ড। দুধ, ফল ও হালকা মসলার সমন্বয়ে তৈরি এই খাবারটি যেমন পুষ্টিকর, তেমনি সহজে ঘরেই বানানো যায়। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পারিবারিক ইফতার, সব ক্ষেত্রেই এটি হতে পারে আকর্ষণীয় একটি পদ।

প্রয়োজনীয় উপকরণ

দুধ- ১ লিটার

চিনি- ১ কাপ

কাস্টার্ড পাউডার- ২ টেবিল চামচ

এলাচ গুঁড়ো- ¼ চা চামচ

জাফরান- ¼ চা চামচ

আঙ্গুর- ১ কাপ (অর্ধেক করে কাটা)

কলা- ১ কাপ (ছোট টুকরা)

আপেল- ১ কাপ (ছোট টুকরা)

ডালিম- ১ কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমে এক কাপ দুধ আলাদা করে রেখে বাকি দুধ একটি পাত্রে জ্বাল দিন। দুধ ফুটতে শুরু করলে এতে চিনি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এরপর এলাচ গুঁড়ো ও জাফরান যোগ করে সুগন্ধ বের হওয়া পর্যন্ত নেড়ে নিন।

অন্যদিকে আলাদা করে রাখা এক কাপ দুধে কাস্টার্ড পাউডার মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। দুধ ফুটতে থাকা অবস্থায় ধীরে ধীরে এই পেস্ট ঢেলে ক্রমাগত নেড়ে যান, যাতে দানা না বাঁধে। দুধ ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।

দুধ সম্পূর্ণ ঠান্ডা হলে কাটা ফলগুলো দিয়ে আলতোভাবে মিশিয়ে নিন। এরপর অন্তত ১ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর পরিবেশন করুন সুস্বাদু ও পুষ্টিকর ফ্রুট কাস্টার্ড।

বাড়তি টিপস

ফল সবসময় ঠান্ডা কাস্টার্ডে দিন, গরমে দিলে দুধ ফেটে যেতে পারে।

চাইলে আম, কিউই বা স্ট্রবেরিও যোগ করা যায়।

পরিবেশনের আগে ওপর থেকে বাদাম কুঁচি ছিটিয়ে দিলে স্বাদ ও সৌন্দর্য দুটোই বাড়বে।

ইফতারে হালকা কিন্তু তৃপ্তিদায়ক মিষ্টি কিছু খেতে চাইলে ফ্রুট কাস্টার্ড হতে পারে আপনার সেরা পছন্দ।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ইফতারে ঘরেই তৈরি করুন মজাদার ফ্রুট কাস্টার্ড

আপডেট সময় ১২:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬