ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনীর একটি ড্রোনবাহী যুদ্ধজাহাজে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সেন্টকোমের মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক অভিযানে ইরানের নৌবাহিনীর একটি বড় ড্রোনবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পোস্টে অ্যাডমিরাল কুপার আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা যুক্তরাষ্ট্রের অভিযানের অন্যতম লক্ষ্য। তিনি দাবি করেন, ধ্বংস হওয়া ড্রোন ক্যারিয়ারটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমানবাহী রণতরীগুলোর মতো বড় ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানের ধারাবাহিকতায় বিভিন্ন সামরিক স্থাপনার পাশাপাশি নৌঘাঁটি ও যুদ্ধজাহাজও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

অ্যাডমিরাল ব্র্যাড কুপার আরও দাবি করেন, চলমান অভিযানে এখন পর্যন্ত ইরানের নৌবাহিনীর অন্তত ৩০টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন

আপডেট সময় ১১:০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬