ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বার কাউন্সিল রিভিউতে উত্তীর্ণ ১৯১৪ জন শিক্ষানবিশ আইনজীবীর পক্ষে খোলা চিঠি শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের ভবিষ্যতও নির্ভর করছে এই ম্যাচে স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনীর একটি ড্রোনবাহী যুদ্ধজাহাজে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সেন্টকোমের মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক অভিযানে ইরানের নৌবাহিনীর একটি বড় ড্রোনবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পোস্টে অ্যাডমিরাল কুপার আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা যুক্তরাষ্ট্রের অভিযানের অন্যতম লক্ষ্য। তিনি দাবি করেন, ধ্বংস হওয়া ড্রোন ক্যারিয়ারটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমানবাহী রণতরীগুলোর মতো বড় ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানের ধারাবাহিকতায় বিভিন্ন সামরিক স্থাপনার পাশাপাশি নৌঘাঁটি ও যুদ্ধজাহাজও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

অ্যাডমিরাল ব্র্যাড কুপার আরও দাবি করেন, চলমান অভিযানে এখন পর্যন্ত ইরানের নৌবাহিনীর অন্তত ৩০টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন

আপডেট সময় ১১:০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬