ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

নিখোঁজ দুই শিশু, একজনের লাশ উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ ইমন (৬) ও আরিফা আক্তার (১১) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে আরিফার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) দুপুরের দিকে চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সকালে উপজেলার কোদালা সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন ঘাটে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে হারিয়ে যায় দুজন।

নিহত আরিফা আক্তার চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আই ডব্লিও কলোনির আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবার বাড়ি ভোলায়।  নিখোঁজ মোহাম্মদ ইমন (৬) চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকার মো. ফোরকানের ছেলে।

জানা যায়, উপজেলার কোদালা ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড রাইখালীর বাসিন্দা রিকশাচালক মো. আব্দুল গনির বাড়িতে চট্টগ্রাম ষোলশহর এলাকায় থেকে তার মেয়ের পরিবার ও প্রতিবেশী ভোলা জেলার একটি পরিবারসহ মোট ছয় জন সদস্য ঈদ উপলক্ষে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে কোদালা সোলতানিয়া মাদ্রাসার পাশে রাইখালী জাহাঙ্গীর ড্রাইভার ঘাটায় আব্দুল গনির নাতি মোহাম্মদ ইমন ও ভোলা থেকে বেড়াতে আসা আরিফা আক্তার কর্ণফুলী নদীতে খেলাচ্ছলে গোসল করতে নামে। এতে গভীর পানিতে তলিয়ে যায় তারা। পরে দুপুরে কর্ণফুলী নদীতে ভাসমান আরিফার লাশ উদ্ধার করে পুলিশ।

মো. আব্দুল গনি জানান, সবার অজান্তে খেলা করার সময় বেড়াতে আসা ইমন ও আরিফা কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। মেয়েটির লাশ উদ্ধার হলেও ইমন এখনো নিখোঁজ।

এই ব্যাপারে চন্দ্রঘোনা থানার ওসি মো. শাহজাহান কামাল বলেন, জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা থানায় খবর দিলে একটি লাশ উদ্ধার করা হয়। পরে জানতে পারি অন্য একটি বাচ্চা নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।

নতুনকথা/এমএএম

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

নিখোঁজ দুই শিশু, একজনের লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫