ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সময় ১টা থেকে ২টার মধ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। এই ভয়াবহ ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের বার্মিংহামের উদ্দেশ্যে যাত্রা করেছিল। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের অদূরে বিধ্বস্ত হয়।

ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে ছুটে যায়। চলছে উদ্ধার কার্যক্রম। তবে এখন পর্যন্ত ঠিক কতজন যাত্রী প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করেছে।

এদিকে, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার ব্যবস্থা চলছে।

বিস্তারিত তথ্য জানার জন্য অপেক্ষা করছেন দেশবাসী এবং আন্তর্জাতিক মহল। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে বিমানটির যাত্রীদের পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

আপডেট সময় ০৯:০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫