ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ৬, বাসে আগুন

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে কাজিয়াকান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক নারীসহ ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, “আমরা ঘটনাস্থল থেকে ৬টি মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।”

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, “প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ ও বাসচালকের অবস্থান অনুসন্ধানে তদন্ত চলছে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, এলাকায় অতিরিক্ত গতিতে চলা বাসগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ময়মনসিংহের ফুলপুরে বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ৬, বাসে আগুন

আপডেট সময় ১০:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫