ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আজ শেষ দিন: বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি

IQRAM PID

নিবন্ধনের আবেদন জমা দিতে আজ (রোববার) বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের আবেদনের শেষ দিনেই তারা এই উদ্যোগ নিতে যাচ্ছে।

দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, বিকেল ৩টায় এনসিপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে আবেদনপত্র জমা দেবে।

তিনি বলেন, “আমরা দলের সাংগঠনিক কাঠামো গঠনের কাজ অনেক আগেই শুরু করেছি। আজ আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেব।”

দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, ইসির নির্ধারিত শর্তগুলো পূরণ করেই তারা আবেদন করতে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন, দলীয় কার্যালয় স্থাপন, নির্ধারিত সংখ্যক সদস্য ফরম পূরণসহ অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া।

তিনি বলেন, “নিবন্ধনের ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে, আমরা তা পূরণের সর্বোচ্চ চেষ্টা করেছি। জেলা-উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারের পাশাপাশি দলীয় অফিস স্থাপন ও সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তাই আমরা আত্মবিশ্বাসী যে, কমিশনের কাছে একটি পরিপূর্ণ আবেদনপত্র উপস্থাপন করতে পারব।”

উল্লেখ্য, নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আজই আবেদন গ্রহণের শেষ দিন নির্ধারণ করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন নতুন দল ইতোমধ্যে আবেদনপত্র জমা দিয়েছে কিংবা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি- একটি উদীয়মান রাজনৈতিক প্ল্যাটফর্ম- নতুন ধারার রাজনীতির প্রত্যয় নিয়েই রাজনীতির মাঠে নামছে। নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তারা দেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায়।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আজ শেষ দিন: বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি

আপডেট সময় ১১:৫৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫