ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইরানে বোমা হামলা চূড়ান্ত দস্যুবৃত্তি ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

ইরানে পারমানবিক স্থাপনার ওপর মার্কিন বোমা হামলা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার নেতা ডোলান্ড ট্রাম্প ইরানের তিনটি পরমানু স্থাপনায় মার্কিন বোমারু বিমান দিয়ে হামলা চালিয়ে আন্তর্জাতিক ভাবে দস্যুবৃত্তি ও যুদ্ধাপরাধ করেছে বলে অভিমত প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, ইরান পরমানু নিরস্ত্রীকরণ আলোচনা অব্যহত রেখেছিলো, একটি স্বাধীন দেশের সার্বভৌম অধিকার সুরক্ষিত রেখে। কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মধ্যপ্রাচ্যের লাঠিয়াল ইসরাইল যৌথভাবে ইরানের ওপর অন্যায় চাপ অব্যহত রেখে তাদের রাজনৈতিক সাফল্য হাসিল করতে চায়। মধ্যপ্রাচ্যের তেল অর্থনীতি-রাজনীতি, ভূ-রাজনীতির পরিপূর্ণ নিয়ন্ত্রন সহ আরব জাতীয়তাবাদী চেতনাকে সমূলে উৎপাটিত করতে চায়। তারই ধারাবাহিকতায় ইসরাইলকে দিয়ে ইরানের ওপর বারংবার অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববাসী তা প্রত্যক্ষ করেছে।

সর্বশেষ খোদ মার্কিন সরকার তার যুদ্ধবাদী নীতিকে বাস্তবায়িত করতে ইরানের ওপর যে জঘন্য আক্রমণ পরিচালনা করলো তা বিশ্ব শান্তির জন্য এক বিরাট হুমকি। শুধু তাই নয় এই অবমৃষ্যকারী হামলা পৃথিবীকে ৩য় বিশ্ব যুদ্ধের মধ্যে নিপতিত করার জায়গায় নিয়ে যাবে ও পরমানু যুদ্ধে পরিনত হতে পারে। যা মানব সভ্যতা ধ্বংসের প্রান্তে নিয়ে যাবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অনতিবিলম্বে ইরানের ওপর আক্রমণের প্রতিবাদ বাংলাদেশের শান্তিকামি জনগণসহ বিশ্ববাসীকে এগিয়ে আসার আহবান জানান। ইরানের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধ বন্ধের আহবান জানান।

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ইরানে বোমা হামলা চূড়ান্ত দস্যুবৃত্তি ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

আপডেট সময় ০৬:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫