ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শুক্র-শনিবারও সেবা চালু, খুলে গেল ঢাকা দক্ষিণ সিটির সব অফিস

নাগরিক সেবায় গতি ফেরাতে এবার ছুটির দিনেও খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী শুক্র ও শনিবার নগর ভবনসহ আঞ্চলিক সব কার্যালয় চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ফলে এ দুদিনেও মিলবে সব ধরনের নাগরিক সেবা।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ডিএসসিসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নাগরিক ভোগান্তি কমাতে ছুটির দিনগুলোতেও সেবা কার্যক্রম সচল রাখা হবে।

এদিকে দীর্ঘ অচলাবস্থার পর সম্প্রতি খুলেছে নগর ভবনের প্রধান ফটক। আবার সচল হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবা কার্যক্রম। এর আগে প্রায় এক মাস বন্ধ ছিল কর্পোরেশনের কাজ। ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ইশরাক হোসেনপন্থি একটি কর্মচারী পক্ষ নগর ভবনের মূল ফটক আটকে রাখে এবং প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে কার্যক্রম স্থবির করে তোলে।

ঈদের বিরতির পর ১৫ জুন থেকে আবার শুরু হয় তাদের অবস্থান কর্মসূচি। ফলে আরও কয়েকদিন কার্যক্রম ব্যাহত হয়। তবে গতকাল (২৩ জুন) দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে নগর ভবনের প্রধান ফটক ও অন্যান্য বিভাগের তালা খুলে দেওয়া হয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, নাগরিক সেবা নিশ্চিত করতে সব বিভাগে পুরোদমে কাজ শুরু হয়েছে। কর্মকর্তারা নিয়মিত অফিস করছেন, এবং নাগরিকদের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির কাজ চলমান রয়েছে।

নগরবাসী আশা করছেন, এ ধরণের উদ্যোগে দুর্ভোগ কমবে এবং সিটি কর্পোরেশনের প্রতি মানুষের আস্থা বাড়বে।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

শুক্র-শনিবারও সেবা চালু, খুলে গেল ঢাকা দক্ষিণ সিটির সব অফিস

আপডেট সময় ১০:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫