ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ বিএনপির: আমির খসরু

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, শ্রমিক অধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে, ওই কার্যালয়েই তার সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মিলার। বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, “বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল নির্বাচন। আমরা জানি, নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে সবাই স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রত্যাশা করা হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে বাংলাদেশের সামনে বহু স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত অপেক্ষমাণ। সেসব সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি নির্বাচিত সরকার অপরিহার্য। আন্তর্জাতিক অঙ্গনও এ বিষয়ে একমত।”

ইইউ সব সময় শ্রমিক অধিকার নিয়ে সচেতন বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশের শ্রমিকদের নিয়ে যে সংকট রয়েছে, সেটি নিয়েও আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়ে বরাবরই সোচ্চার। তারা শ্রমিকদের অধিকার সংরক্ষণে এবং উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকতে চায়।”

এছাড়া বিচার বিভাগের স্বচ্ছতা এবং সংসদীয় কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “ইইউ চায় বাংলাদেশে একটি কার্যকর ও স্বচ্ছ সংসদ গঠিত হোক। তারা আগামী সংসদের কার্যক্রমে সহযোগিতা করতে আগ্রহী। বিচার বিভাগের স্বচ্ছতা নিয়েও আলোচনা হয়েছে।”

বিএনপির রাজনৈতিক কর্মসূচি নিয়েও ইইউ সন্তুষ্ট বলে দাবি করেন আমির খসরু। তিনি বলেন, “আমাদের যে রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি রয়েছে, তার সঙ্গে ইইউ’র দৃষ্টিভঙ্গির মিল রয়েছে। তারা এতে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার ও সুশাসনের প্রশ্নে বিএনপির অবস্থান আন্তর্জাতিক মহলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

বৈঠক শেষে বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, ইইউ ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারায় সহায়ক ভূমিকা পালন করবে।

নতুনকথা/এএস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ বিএনপির: আমির খসরু

আপডেট সময় ০৩:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫