ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ট্রাভেল পাস হাতে পেলেন তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর দেশে ফেরার পথে আরেক ধাপ এগোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, “বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।”

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, ট্রাভেল পাস পেতে তারেক রহমান প্রয়োজনীয় ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই এর আগে ঘোষণা দিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই প্রত্যাবর্তনের কথা জানান।

একই তথ্য নিশ্চিত করে গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে বেলা ১১টা ৫৫ মিনিটে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও আলোচনা।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ট্রাভেল পাস হাতে পেলেন তারেক রহমান

আপডেট সময় ০৮:৫৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫