ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

কুড়িগ্রামে হিম বাতাস ও ঘন কুয়াশা, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

উত্তরের জেলা কুড়িগ্রামে টানা কয়েক দিনের হিমশীতল বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে সড়ক-মহাসড়ক। এতে স্বাভাবিক যান চলাচলে ব্যাঘাত ঘটছে, বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে যানবাহনগুলো।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের তীব্রতা থেকে বাঁচতে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ খড়কুটো, শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন। ভোরের ঠান্ডায় কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন দিনমজুর ও রিকশাচালকরা।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রিকশাচালক আলম মিয়া (৫০) বলেন,
“কয়েক দিন ধইরা শীত খুব বেশি। ঘর থাইক্যা বাইর হইতে মন চায় না। কিন্তু বাইর না হইলে বউ-ছাওয়াক খাওয়ামু কেমনে? সকালে বাইর হইছি, এখনো একটা ভাড়াও পাই নাই। রাস্তাঘাট ফাঁকা, মানুষই নাই।”

এদিকে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আগামী কয়েকদিন কুড়িগ্রামসহ উত্তরের জেলাগুলোতে শীত ও ঘন কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

শীতের তীব্রতা বাড়তে থাকায় দ্রুত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ কামনা করছেন স্থানীয়রা।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

কুড়িগ্রামে হিম বাতাস ও ঘন কুয়াশা, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

আপডেট সময় ১০:৪০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫