ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মুস্তাফিজের ঘটনায় উত্তেজনা, তবে অর্থনীতিতে প্রভাব নেই: সালেহউদ্দিন আহমেদ

ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান উত্তেজনার পরও দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভার পরে সাংবাদিকদের তিনি বলেন, মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যা ঘটেছে, তা দুঃখজনক। তিনি বলেন, এ বিষয়টি শুরু হয়নি বাংলাদেশ থেকে। একজন খ্যাতনামা খেলোয়াড়কে খেলতে যাওয়ার সুযোগ দেওয়ার বদলে হঠাৎ ফেরত পাঠানো হয়েছে। এটি প্রত্যাশিত নয় এবং দুই দেশের জন্যই ভালো পরিস্থিতি নয়।

অর্থ উপদেষ্টা আরও জানান, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির কোনো উদ্দেশ্য নেই। তিনি বলেন, “এখানে মূলত ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনা করবে। আমরা চাই না সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ুক।”

মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ সরকারের রেসপন্সকে যথাযথ বলে অভিহিত করে তিনি বলেন, মোস্তাফিজ একজন সেরা খেলোয়াড়, এ বিষয়ে কোনো বিতর্ক নেই। এমন পরিস্থিতিতে প্রতিবাদ স্বাভাবিক এবং প্রপার রেসপন্স।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা যোগ করেন, “যেখানে একটি কাজ হয়েছে, সেখানে প্রতিক্রিয়া হবে। ভারত আমাদের খেলোয়াড়কে ফেরত পাঠিয়েছে, এবং আমরা আমাদের সঠিক প্রতিক্রিয়া দিয়েছি। এমন পদক্ষেপ শুধু আমাদের ভাবাচ্ছে না, তাদেরও ভাবাচ্ছে। তাই আমরা খেলাকে অব্যাহত রাখতে পারব এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও ঠিকভাবে চালিয়ে যেতে পারব।”

নতুন কথা/ এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

মুস্তাফিজের ঘটনায় উত্তেজনা, তবে অর্থনীতিতে প্রভাব নেই: সালেহউদ্দিন আহমেদ

আপডেট সময় ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬