ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কড়াকড়ি: এক বছরে যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি ভিসা বাতিল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অভিবাসন নীতিতে নজিরবিহীন কঠোরতা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত এক বছরে দেশটি এক লাখেরও বেশি ভিসা বাতিল করেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত তথ্যে এ চিত্র তুলে ধরা হয়।

গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে ট্রাম্প প্রশাসন। সেই অভিযানের অংশ হিসেবেই ভিসা বাতিলের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করে নতুন এক রেকর্ড তৈরি করেছে যুক্তরাষ্ট্র।

এ সময় বহু অভিবাসীকে হাত-পা বেঁধে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘটনাও ঘটেছে। তাদের মধ্যে এমন লোকও ছিলেন, যাদের বৈধ ভিসা ছিল। ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা প্রদানের ক্ষেত্রেও কঠোরতা বাড়ানো হয়েছে, যার ফলে শিক্ষার্থী ও কর্মজীবী অভিবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ভিসা বাতিল প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত এক লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে। এর মধ্যে প্রায় আট হাজার স্টুডেন্ট ভিসা রয়েছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসা ব্যক্তিদের প্রায় দুই হাজার পাঁচশ’ বিশেষায়িত ভিসাও বাতিল করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে অপরাধে জড়িত ব্যক্তিদের দেশ থেকে বিতাড়নের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট বলেন, ভিসা বাতিলের ক্ষেত্রে কয়েকটি বিষয় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংস অপরাধ এবং চুরির মতো কর্মকাণ্ড। তিনি জানান, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে প্রায় ১৫০ শতাংশ।

ট্রাম্প প্রশাসনের এই কঠোর অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের মধ্যে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কড়াকড়ি: এক বছরে যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি ভিসা বাতিল

আপডেট সময় ১২:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬