ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ঐতিহ্য হারিয়ে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়াশিল্প চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের আস্থা অর্জন করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠন সম্ভব হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আইনগত বিধান মেনেই সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে।

সংরক্ষিত নারী আসনের বিষয়ে তিনি বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর এ সংক্রান্ত প্রক্রিয়া চালু হবে। দলের জন্য দীর্ঘদিন কাজ করেছেন, এমন নেত্রীদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

বিভিন্ন জেলায় বাংলাদেশ আওয়ামী লীগ এর কার্যালয় খোলার বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ থাকায় তাদের অফিস খোলার কথা নয়।

এর আগে তার আগমন উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সকাল থেকেই নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। প্রধান ফটকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলীয় নেতারা। পরে তিনি কার্যালয়ের তৃতীয় তলায় নিজের কক্ষে যান এবং সেখানে নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) েএর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন কথা/এসআর

ট্যাগস :

নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

আপডেট সময় ০১:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬