ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পাঁচ বছর পর ফের প্রাক্তন স্ত্রীর প্রেমে গুলশান দেবাইয়ার

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ১২:১৮:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বিবাহবিচ্ছেদ মানেই যে সব সম্পর্কের শেষ- তা নয়। সময়, বোঝাপড়া আর পরিণত মানসিকতা অনেক সময় ভাঙা সম্পর্ককেও নতুন করে গড়ে তুলতে পারে। বলিউড অভিনেতা গুলশান দেবাইয়ার- এর জীবনে ঠিক সেটাই ঘটেছে। সংসার ভাঙার পাঁচ বছর পর আবারও প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী কাল্লিরোই টিজিয়াফেতা- এর সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আট বছরের দাম্পত্য জীবনের পর ২০২০ সালে গুলশান ও কাল্লিরোইয়ের বিবাহবিচ্ছেদ হয়। তবে সম্পর্ক ভেঙে গেলেও তারা একে অপরের সঙ্গে বন্ধুত্বের যোগাযোগ বজায় রেখেছিলেন। সময়ের ব্যবধানে সেই বন্ধুত্বই ধীরে ধীরে গভীর হয়ে আবারও প্রেমের রূপ নেয়। ২০২৪ সাল থেকে তারা নতুন করে কাছাকাছি আসতে শুরু করেন।

বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে এক সাক্ষাৎকারে গুলশান বলেন, কোনো সম্পর্ক একটিমাত্র কারণে ভেঙে যায় না। এর পেছনে থাকে অনেক জটিলতা। সেই সময় আমি নিজেও জীবনের নানা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ক্যারিয়ারের অনিশ্চয়তা আর মানসিক চাপে অনেক সময় একা থাকতে চাইতাম। স্ত্রীকে ভালোবাসলেও মাঝে মাঝে নিজের মতো থাকার প্রয়োজন বোধ করতাম।

গুলশান সম্প্রতি জানান, বিচ্ছেদের পর তারা দুজনই মনোবিদের সাহায্য নেন এবং কাপল থেরাপি শুরু করেন। তার মতে, এই থেরাপিই তাদের ভাঙা সম্পর্কের দূরত্ব কমাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

অভিনেতার ভাষায়, আমরা কাপল থেরাপি নিয়েছি, যা সত্যিই খুব কার্যকর হয়েছে। এখন আমি আবার আমার প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রেম করছি। থেরাপির মাধ্যমে আত্মবিশ্লেষণের সুযোগ পেয়েছি, অনেক বেশি পরিণত হয়েছি। সম্পর্কের মধ্যে থেকেও আমরা নিয়মিত থেরাপি নেওয়ার চেষ্টা করছি।

গুলশান ও কাল্লিরোইয়ের এই নতুন অধ্যায়কে অনেকেই দেখছেন পরিণত সম্পর্কের উদাহরণ হিসেবে- যেখানে ভুল থেকে শিক্ষা নিয়ে, ego নয় বরং বোঝাপড়াকে গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন গুলশান দেবাইয়ার। এরপর তিনি একাধিক প্রশংসিত চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

পাঁচ বছর পর ফের প্রাক্তন স্ত্রীর প্রেমে গুলশান দেবাইয়ার

আপডেট সময় ১২:১৮:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬