ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ঐতিহ্য হারিয়ে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়াশিল্প চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা

চিফ প্রসিকিউটর পদে আমিনুল ইসলাম, অপসারণ তাজুল ইসলামের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটর পদে আইনজীবী আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পূর্ববর্তী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর নিয়োগাদেশ বাতিল করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

তাজুল ইসলাম ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় এ পদে নিয়োগ পান এবং প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়, যেগুলোর বিচার বর্তমানে ট্রাইব্যুনাল–১ ও ট্রাইব্যুনাল-২ এ চলছে। ইতোমধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে এবং দণ্ডিতদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ২৬ জন।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলার রায় অপেক্ষমাণ রয়েছে। আগামী ৪ মার্চ রামপুরার একটি মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে।

ট্রাইব্যুনালে পূর্ববর্তী সরকারের আমলের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারও চলমান রয়েছে। এসব মামলায় আসামিদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ একাধিক সাবেক প্রভাবশালী ব্যক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগ–এর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা।

আইনাঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় চিফ প্রসিকিউটর পদে এই পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :

নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চিফ প্রসিকিউটর পদে আমিনুল ইসলাম, অপসারণ তাজুল ইসলামের

আপডেট সময় ০১:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬