ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র লাইলাতুল বরাতের রজনী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য, উৎসবের নগরীতে রূপ নিল যশোর মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন ব্রিগেডিয়ার আযমী আজ খুলনা-যশোরে তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির বেলুচিস্তানে ৪০ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী, নজিরবিহীন দাবি সরকারের মিসাইল হাতে আকাশে শাকিব, ঈদে ‘প্রিন্স’ হয়ে ঝড় তুলতে আসছেন ঢালিউড কিং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে বিশ্বকাপে খেলবে পাকিস্তান

গণভোটকে সামনে রেখে এনসিপির ১১ দিনের দেশব্যাপী পদযাত্রা, আজ চট্টগ্রাম অভিমুখে

সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে টানা ১১ দিনের পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটের পক্ষে জনমত গঠন এবং জনগণের কাছে দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে দলটি।

রোববার (রাত ৯টা) রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেন।

পদযাত্রায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সদস্য সচিব মুনিরা শারমিন, নির্বাচনী পদযাত্রার মুখ্য সমন্বয়ক ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ এনসিপির শীর্ষ নেতারা।

এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম জানান, এই পদযাত্রার মাধ্যমে গণভোটের পক্ষে জনসমর্থন আদায়ের পাশাপাশি সাধারণ মানুষের কাছে এনসিপির রাজনৈতিক দর্শন ও কর্মসূচি তুলে ধরা হবে। পদযাত্রা চলাকালে দেশের ২৪টি জেলায় জনসভা, পথসভা ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, পদযাত্রার পাশাপাশি এনসিপির শীর্ষ নেতারা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণাতেও অংশ নেবেন।

কর্মসূচির সূচি অনুযায়ী, সোমবার (আজ) সকাল ৮টায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এরপর সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরে পথসভা, বেলা ১১টায় চান্দগাঁও এলাকায় জনসভা এবং বিকেল ৪টায় লক্ষ্মীপুরে আরেকটি জনসভা অনুষ্ঠিত হবে।

পরদিন পদযাত্রা নোয়াখালী, হাতিয়া ও কুমিল্লা শহরে জনসভা করবে। এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ পদযাত্রায় যোগ দেবেন বলে জানিয়েছে দলটি।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পবিত্র লাইলাতুল বরাতের রজনী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে

গণভোটকে সামনে রেখে এনসিপির ১১ দিনের দেশব্যাপী পদযাত্রা, আজ চট্টগ্রাম অভিমুখে

আপডেট সময় ১২:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬