ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ারের প্রার্থিতা ফিরে পেল

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে তাঁর প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দায়ের করা রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। এছাড়া প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।

এর আগে প্রার্থিতা ফিরে পেতে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে গত ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিল হওয়ায় তাঁকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রাখেন চেম্বার আদালত।

তবে এর আগে গত ১৮ জানুয়ারি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত তখন ঋণ খেলাপির তালিকা থেকে সারোয়ার আলমগীরের নাম বাদ দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন।

উল্লেখ্য, এসব আইনি জটিলতার মধ্যেই একই দিনে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে। পরবর্তীতে আদালতের ধারাবাহিক আদেশ ও শুনানির মাধ্যমে তাঁর মনোনয়ন বৈধতা পায় এবং সর্বশেষ হাইকোর্টের রায়ে প্রার্থিতা পুনর্বহাল হলো।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ারের প্রার্থিতা ফিরে পেল

আপডেট সময় ১২:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬