ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাসের ধাক্কা, নিহত ১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের এক যাত্রী নিহত ও চালকসহ আটজন আহত হয়েছেন।

সোমবার রাত আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসের যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। তবে, তার আনুমানিক বয়স ৩৫ বছর।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জমান বলেন, রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহণের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। বাসটি মূলঘর এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। এ সময় চালকসহ আটজন আহত হয়। আহতদের মধ্যে ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘বেলা ১১টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

বাসের ধাক্কা, নিহত ১

আপডেট সময় ০৪:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫