ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে হামলার ঘটনায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ সৌদির তেল শোধনাগারে হামলার অভিযোগ, আগুন নেভানো হলেও কার্যক্রম স্থগিত আলভীর সন্ধান মিলছে না, আত্মহত্যার মামলায় গোপনে থাকার আশঙ্কা রাজধানীর যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিকল্পনামূলক বৈঠক প্রধান বিরোধী দল জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান দলে জরিমানার ঝড়, খেলোয়াড়প্রতি ৫০ লাখ রুপি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না ইরান: নিরাপত্তা কর্মকর্তা লারিজানি কারচুপির অভিযোগে চার আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির প্রার্থীরা ৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল

হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির অকাল ও হৃদয়বিদারক মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

তিনি আরও জানান, হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী বিশেষ দোয়ার আয়োজন করা হবে। আগামী শুক্রবার বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।

প্রধান উপদেষ্টা তার ভাষণে হাদির আত্মার শান্তি কামনা করেন এবং এই শোকের সময়ে দেশবাসীকে ধৈর্য, সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে হামলার ঘটনায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক

আপডেট সময় ১২:৩৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫