ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টানা প্রায় ১৬ ঘণ্টা দায়িত্বে প্রধানমন্ত্রী, ব্যস্ত দিন কাটল রাষ্ট্রীয় কর্মকাণ্ডে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নিয়ে টানা প্রায় ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার দিনব্যাপী কর্মসূচি ছিল অত্যন্ত ব্যস্ত।

সকালে ঠিক ৯টায় সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনা, নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ এবং উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশের চলমান বিভিন্ন ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যক্রম এগিয়ে নিতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যান।

বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা, আইন প্রণয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। রাত ৮টা পর্যন্ত সংসদ অধিবেশনে তার উপস্থিতি ছিল।

এরপর রাত পৌনে ৯টার দিকে সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিপরিষদের একটি বিশেষ বৈঠক। বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন খাতের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। দীর্ঘ এই বৈঠক চলে রাত প্রায় ১১টা ৩০ মিনিট পর্যন্ত।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী আবারও দাপ্তরিক কাজে বসেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী টানা দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, সাধারণত প্রতিদিনই ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করা প্রধানমন্ত্রীর রুটিনের অংশ, তবে এদিন কর্মঘণ্টা আরও দীর্ঘ হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সময়ে এমন দীর্ঘ কর্মঘণ্টা সরকারের কার্যক্রম তদারকি ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকারই প্রতিফলন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

টানা প্রায় ১৬ ঘণ্টা দায়িত্বে প্রধানমন্ত্রী, ব্যস্ত দিন কাটল রাষ্ট্রীয় কর্মকাণ্ডে

আপডেট সময় ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬