ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

তিন ম্যাচে একটিও গোল নয়, তবু নকআউটে সুদান!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

মরক্কোয় চলমান আফ্রিকা কাপ অব নেশন্সে দেখা মিলল এক বিরল ও ইতিহাসগড়া ঘটনার। প্রতিপক্ষের জালে একটিও বল না পাঠিয়েও টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুদান, যা এই প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম।

‘ই’ গ্রুপ থেকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে সুদান। আলজেরিয়া ও বুরকিনা ফাসোর পেছনে থেকে তৃতীয় হয়ে তারা নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট। কিন্তু প্রশ্ন হলো- কোনো গোল না করেই এল এই তিন পয়েন্ট?

গ্রুপ পর্বে তিন ম্যাচে একটি জয় পেয়েছে সুদান। ইকুয়েটরিয়াল গিনির বিপক্ষে সেই ম্যাচে ১-০ ব্যবধানে জয় এলেও গোলটি করেনি কোনো সুদানিজ ফুটবলার। ম্যাচের একমাত্র গোলটি ছিল গিনির ডিফেন্ডার সোল কোকোর আত্মঘাতী-যা-ই হয়ে উঠল সুদানের নকআউটে ওঠার টিকিট।

অন্য দুই ম্যাচে সুদানের আক্রমণভাগ ছিল পুরোপুরি গোলশূন্য। তবুও একমাত্র আত্মঘাতী গোলের সুবাদে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল না করেই গ্রুপ পর্ব পার করল তারা।

ভাগ্যের ছোঁয়া থাকলেও সুদানের এই সাফল্য আফ্রিকান ফুটবলের অনিশ্চয়তা আর নাটকীয়তাকেই যেন নতুন করে মনে করিয়ে দিল। এখন দেখার বিষয়, গোলখরা কাটিয়ে নকআউট পর্বে নিজেদের গল্পটা কতদূর নিয়ে যেতে পারে সুদান।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

তিন ম্যাচে একটিও গোল নয়, তবু নকআউটে সুদান!

আপডেট সময় ০২:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬