ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যৌন হয়রানির অভিযোগে বেরোবির দুই শিক্ষক সাময়িক বহিষ্কার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

যৌন হয়রানির গুরুতর অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (সন্ধ্যা) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষকরা হলেন- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম।

সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সাময়িক বহিষ্কারের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সিদ্ধান্তে বলা হয়েছে, তিনি ভবিষ্যতে কখনোই কোনো ছাত্রীকে সুপারভাইজার হিসেবে তত্ত্বাবধান করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ সেলের দায়িত্বে থাকা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ড. শাকিবুল ইসলামের ক্ষেত্রে ছাত্রী সুপারভিশনের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশীদ জানান, সংশ্লিষ্ট তদন্ত কমিটি অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। তিনি বলেন, দুই শিক্ষককে প্রশাসনিক ট্রাইব্যুনালে ন্যস্ত করার সিদ্ধান্ত হয়েছে। ট্রাইব্যুনাল থেকে চূড়ান্ত ও সুনির্দিষ্ট শাস্তি নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় থাকবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী ৩১ পৃষ্ঠার একটি লিখিত অভিযোগপত্রে সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে যৌন হয়রানির বিস্তারিত বিবরণ তুলে ধরেন। অপরদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন।

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষক মহলের একাংশ অভিযোগের দ্রুত ও স্বচ্ছ নিষ্পত্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

যৌন হয়রানির অভিযোগে বেরোবির দুই শিক্ষক সাময়িক বহিষ্কার

আপডেট সময় ১০:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬