ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১২ মার্চ পর্যন্ত খোলা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক অফিস আগামী ১২ মার্চ পর্যন্ত স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত ছুটির সময়সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিম (এসএমটি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম চালু থাকবে এবং প্রশাসনিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

তবে চলমান পরিস্থিতি বিবেচনায় অফিস চলাকালে বিদ্যুৎ ব্যবহারে সংযম দেখানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ঈদের ছুটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এই ছুটি চলবে আগামী ২৮ মার্চ (শনিবার) পর্যন্ত। তবে প্রশাসনিক কাজ সচল রাখতে নির্ধারিত সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা রাখা হচ্ছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

১২ মার্চ পর্যন্ত খোলা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিস

আপডেট সময় ০৪:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬