ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক খামেনির কড়া হুঁশিয়ারি, বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল সংসদে রাষ্ট্রপতি: হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বর-কনেসহ নিহত ১৩ সংসদে মির্জা ফখরুল: খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ‘বাংলাদেশ আমাদের দুম্বার মতো মেরেছে, ভয় হচ্ছে সহযোগী দেশ হয়ে যাই কি না’: মোহাম্মদ আমির ‘রাক্ষস’-এ চরম ভায়োলেন্স লুকে সিয়াম, প্রকাশ পেল অফিসিয়াল পোস্টার রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় দুই ট্যাংকার চলাচলের অনুমতি দিলো ইরান প্রথম অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন

সোনার ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার, টানা দ্বিতীয় দিনে দাম বাড়ল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা দ্বিতীয় দিনের মতো সোনার মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।

সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সোনার ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার, টানা দ্বিতীয় দিনে দাম বাড়ল

আপডেট সময় ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬