পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হোসাইন তালুকদার বাজারের সকল ব্যবসায়ী ও সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়- এই প্রত্যাশা করেন তিনি।
এ সময় মোঃ হোসাইন তালুকদার ইসলামনগর বাজারের সকল ব্যবসায়ী, ক্রেতা ও দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
নতুন কথা/এসআর
নতুন কথা ডেস্ক: 
























