ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ট্রাম্প-শির আলোচিত বৈঠক ইরান যুদ্ধের জেরে পেছাচ্ছে

ইরান যুদ্ধের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল আলোচিত বৈঠক পিছিয়ে যাচ্ছে। সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এমন ইঙ্গিত দিয়েছেন।

লেভিট বলেছেন, দুই নেতার শীর্ষ বৈঠকটি খুব সম্ভবত পিছিয়ে যাচ্ছে। তবে এটি বাতিল হওয়ার সম্ভাবনা নেই। এটি সময়ের জটিলতার কারণে পেছাতে পারে।

এর আগে রোববার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বৈঠক পিছিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তিনি বেইজিংয়ের ওপর চাপ তৈরির চেষ্টা করছেন যাতে তারা কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলতে সহায়তা করে।

ইরান কার্যত এই জলপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। চীনের সঙ্গে ইরানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। বেইজিং ইরানের তেলের প্রধান ক্রেতা।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলেছেন, আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল নির্ধারিত শীর্ষ বৈঠকটি স্থগিত হতে পারে। সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যে বিদেশ সফরে যাওয়াটা উপযুক্ত সময় নয়।

বেসেন্ট আরো বলেন, বৈঠকটি পিছিয়ে যাওয়ার কারণ লজিস্টিক। হরমুজ প্রণালিতে জাহাজ পাহারা দেওয়ার আহ্বান কারণ নয়। যুদ্ধ পরিচালনা সমন্বয়ের জন্য প্রেসিডেন্ট ওয়াশিংটন ডিসিতে থাকতে চান। এমন সময় বিদেশ সফর করা সম্ভবত ঠিক হবে না।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ট্রাম্প-শির আলোচিত বৈঠক ইরান যুদ্ধের জেরে পেছাচ্ছে

আপডেট সময় ১১:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬