ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার।

পুলিশ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে শরিফুল ইসলাম জিন্নাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের একটি দল ঢাকার রমনা থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এর আগে গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলায়ও তিনি আসামি ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এই গ্রেপ্তারের মাধ্যমে আলোচিত এসব মামলার তদন্তে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্টেডিয়ামে ঢুকতে বাধা, বাতিল ভারতের সংবাদ সম্মেলন

সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬